দালালদের বিদায়, কৃষকদের সরাসরি সুবিধা দিতে অমিত শাহের ঐতিহাসিক সিদ্ধান্ত!

কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষিক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এখন থেকে কৃষকদের উৎপাদিত ডাল ও তৈলবীজ সরাসরি কেনার জন্য নাফেড (NAFED) এবং এনসিসিএফ (NCCF)-কে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই ক্রয় প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর কোনো স্থান থাকবে না, কৃষকদের কাছ থেকে ফসলের প্রতিটি দানা সরাসরি সংগ্রহ করতে হবে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কৃষকরা ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা সরাসরি তাদের অর্থনৈতিক সুরক্ষার পথ প্রশস্ত করবে। এই প্রক্রিয়ায় দালাল চক্র নির্মূল হওয়ার পাশাপাশি কৃষকরা ডাল ও তৈলবীজ চাষে আরও বেশি উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশে ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভারত এই ক্ষেত্রটিতে দীর্ঘমেয়াদে আত্মনির্ভর হয়ে উঠবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *