নদিয়ায় জমি ও গাছ পাচারকাণ্ডে অভিষেকের নাম! তোলপাড় রাজ্য রাজনীতি।

নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমি দখল, মাটি কাটা এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। কৃষ্ণনগর সিজেএম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই দিনই ঘটনার বিষয়ে পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, নাকাশিপাড়ার ২৪ নম্বর মৌজায় অবস্থিত ওই জমির লিজের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে গিয়েছে। অভিযোগ, লিজের মেয়াদ ফুরানোর পর আইন বহির্ভূতভাবে সাড়ে ৪০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয়েছে এবং কাটা হয়েছে অসংখ্য সেগুন ও মেহগনি গাছ। এই মামলায় শাহজাহান শেখ ও চাদু শেখসহ মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী সম্পর্কের কথা তুলে ধরে স্থানীয়দের হুমকি দিত, যার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে বলে দাবি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *