মমতার মোহভঙ্গ! ঘর বাঁচাতে কি তবে ‘পদ্ম-সন্ধি’ বিদ্রোহী নেতাদের?
কলকাতা: তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রভাবশালী ও দীর্ঘদিনের বিশ্বস্ত নেতা-নেত্রীর সঙ্গে কালীঘাটের সম্পর্কের অবনতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমদের মতো নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তৃণমূলের অন্দরে চলা বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে মমতার সঙ্গে তাঁদের এই দূরত্ব তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের বর্তমান রাজনৈতিক কাঠামোতে নিজেদের অবস্থান এবং এলাকা রক্ষা করা কঠিন হয়ে পড়ায় পরিস্থিতি এই জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে।
বিদ্রোহী নেতাদের ঘনিষ্ঠ মহল ও বিভিন্ন সূত্রের দাবি, এই ঘর বদল বা নীবর বোঝাপড়ার পেছনে তিনটি মূল কারণ রয়েছে। প্রথমত, কেন্দ্রীয় এজেন্সি ও রাজনৈতিক চাপের মুখে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা। দ্বিতীয়ত, রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে উন্নয়ন থমকে যাওয়া এলাকাগুলোতে পুনরায় গতি আনা। তৃতীয়ত, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাত থেকে স্থানীয় কর্মীদের রক্ষা করা। আপাতদৃষ্টিতে এই পরিস্থিতিকে ‘বিশ্বাসঘাতকতা’ মনে করা হলেও, বিদ্রোহী নেতারা একে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার শেষ পথ হিসেবেই দেখছেন।