মাস্কের পরেই বিশ্বসেরা বাঙালি! শঙ্খ মিত্রের আয়ের অঙ্ক শুনলে চমকে উঠবেন।

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিইওদের তালিকায় দ্বিতীয় স্থানে বাঙালি শঙ্খ মিত্র

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রথম সারির রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘ওয়েলটাওয়ার ইনকর্পোরেশন’-এর সিইও শঙ্খ মিত্রের বার্ষিক পারিশ্রমিক প্রায় ৮২১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৭৫১ কোটি ৮৮ লক্ষ টাকা। এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শঙ্খ মিত্র ২০০২ সালে আমেরিকায় পাড়ি জমান। পরবর্তীকালে কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর ফিডেলিটি ও সিটাডেলের মতো সংস্থায় দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালে ওয়েলটাওয়ার ইনকর্পোরেশনে যোগ দেওয়ার চার বছরের মাথায় ২০২০ সালে তিনি সংস্থাটির সিইও পদে উন্নীত হন। উল্লেখযোগ্য যে, এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন পালো অল্টো নেটওয়ার্কস-এর নিকেশ অরোরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *