পাকিস্তানের আকাশে ভুল করে ঢুকে পড়া ভারতীয় বিমান, সাসপেন্ড পাইলট!

চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। গত সোমবার রাতে দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটি নেভিগেশনাল ত্রুটির কারণে পথ হারিয়ে আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের প্রায় দেড় মাইল ভেতরে চলে যায়। পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সতর্কবার্তার প্রেক্ষিতে দুই মিনিটের কম সময়ের মধ্যে বিমানটি পুনরায় ভারতের আকাশসীমায় ফিরে আসে। নিরাপত্তার খাতিরে বিমানটি অমৃতসরে অবতরণ না করে দিল্লিতে ফিরে যায় এবং পরে পুনরায় অমৃতসরে পৌঁছায়।

এই স্পর্শকাতর ঘটনায় ভারত সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশের পাশাপাশি সংশ্লিষ্ট পাইলটকে ডিউটি রস্টার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে পাইলট ছাড়াও ডিউটিতে থাকা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার ও সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া যৌথভাবে এই নেভিগেশনাল ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *