২২ জুন থেকে শুরু অম্বুবাচী উৎসব, বিশেষ বার্তায় সেজে উঠছে ধরিত্রী!

হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী, যা আঞ্চলিকভাবে অমাবতী বা রজঃউৎসব নামে পরিচিত, চলতি বছরের ২২ জুন সোমবার রাত ৭টা ৩৮ মিনিটে শুরু হতে চলেছে। উৎসবের এই প্রবৃত্তি আষাঢ় মাসের ৭ তারিখ থেকে শুরু হয়ে ২৬ জুন শুক্রবার (১১ আষাঢ়) রাত ১০টা ৫৭ মিনিটে নিবৃত্তির মাধ্যমে শেষ হবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং এই তিন দিন পৃথিবী অশুচি থাকে বলে গণ্য করা হয়।

এই সময়কালকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আচার-অনুষ্ঠান ও বিধিনিষেধ পালিত হয়। অম্বুবাচীর তিন দিন সমস্ত ধরনের কৃষিকাজ ও মাঙ্গলিক অনুষ্ঠান বন্ধ রাখা হয় এবং মন্দির ও গৃহস্থের ঠাকুরঘরে থাকা মাতৃশক্তির প্রতিমা কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি রয়েছে। এ সময় সাধু-সন্ন্যাসী ও বিধবা মহিলারা অগ্নিত্যাগ করে ফলমূল আহারের মাধ্যমে বিশেষ ব্রত পালন করেন। আসামের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে মহামেলা ও বিশেষ উৎসবের আয়োজন করা হলেও, সাধন ক্ষেত্র হওয়ার কারণে বীরভূমের তারাপীঠে অম্বুবাচীর সময়ও মন্দিরের দ্বার খোলা থাকে এবং নিত্য পূজা ও ভোগ নিবেদন স্বাভাবিক থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *