দেশ ছাড়ার আশঙ্কায় অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে সিআইডির লুকআউট নোটিস!

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের বিরুদ্ধে জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে ‘লুকআউট নোটিস’ জারি করেছে রাজ্য গোয়েন্দা দপ্তর (সিআইডি)। মেদিনীপুর আদালত ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সুমিত রায় যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই লক্ষ্যে অভিবাসন দপ্তরের সহযোগিতায় দেশের সমস্ত বিমানবন্দর ও বন্দরে নজরদারি বাড়ানো হয়েছে।

ইতিমধ্যে সিআইডি ও পুলিশ কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনসহ একাধিক সম্ভাব্য স্থানে তল্লাশি চালিয়েও সুমিত রায়ের কোনো হদিস পায়নি। বর্তমানে পলাতক সুমিত রায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। গোয়েন্দাদের দাবি, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জালিয়াতি চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসতে পারে, যা এই মামলার তদন্তে নতুন মোড় ঘোরাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *