গুগল সার্চ করার আগে ১০০ বার ভাবুন! ভুল করেও এই ৩টি জিনিস খুঁজলেই পকেট ফাঁকা।
গুগল সার্চ ব্যবহারের সময় অসতর্কতার সুযোগ নিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি ও আর্থিক জালিয়াতির ফাঁদ পেতেছে হ্যাকাররা। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সার্চ ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হ্যাকাররা মূলত নামী প্রতিষ্ঠানের ভুয়া কাস্টমার কেয়ার নম্বর, ম্যালওয়্যারযুক্ত সফটওয়্যারের লিংক এবং অনলাইন উপার্জনের প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের প্রতারিত করছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পেতে অনেকে গুগলে কাস্টমার কেয়ার নম্বর খোঁজেন, যা ব্যবহার করে অপরাধীরা স্পনসর্ড লিংকের মাধ্যমে ভুয়া কাস্টমার কেয়ার নম্বর ও ওয়েবসাইট প্রচার করে। এ ছাড়া, সফটওয়্যারের ‘ক্র্যাকড’ বা ফ্রি সংস্করণ ডাউনলোডের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে স্পাইওয়্যার ও র্যানসমওয়্যার প্রবেশ করিয়ে হ্যাকাররা পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। পাশাপাশি, ঘরে বসে বিপুল আয়ের মিথ্যা প্রলোভনে ক্লিক করলেই ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য হ্যাকারদের সার্ভারে চলে যায়, যা চূড়ান্ত পর্যায়ে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাইবার অপরাধ এড়াতে সর্বদা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করা এবং যেকোনো ধরনের লোভনীয় অফার এড়িয়ে চলাই নিরাপদ।