খাকি উর্দির স্বপ্নে মুম্বইয়ের রাস্তায় ডেলিভারি গার্ল! খুশবুর অদম্য লড়াইয়ে মুগ্ধ নেটপাড়া

উন্নত জীবনের খোঁজে নয়, বরং পুলিশের খাকি উর্দি পরে নিজের গ্রামে ফেরার জেদ নিয়ে মুম্বই শহরে পাড়ি জমিয়েছেন উত্তরপ্রদেশের গাজিপুরের ২৩ বছর বয়সী তরুণী খুশবু। দিনের বেলা সুইগির ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করার পাশাপাশি গভীর রাত পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর এই অদম্য জীবনসংগ্রামের কাহিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

পাঁচ ভাই-বোনের পরিবারে বেড়ে ওঠা খুশবু আর্থিক স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে পরিবারের অগোচরেই মুম্বই চলে আসেন। অচেনা শহরে নিজের থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ জোগাতে তিনি বেছে নিয়েছেন কঠোর পরিশ্রমের পথ। সুইগি ফুড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুর নিজের এক ভিডিও সিরিজে খুশবুর এই সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর এমন জেদ ও হার না মানা মানসিকতা দেশের হাজারো স্বপ্নবাজ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *