রেড রোডে নামাজে বাধা আর যোগ দিবসে ছাড়! ফুঁসছেন অধীর!

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচি উপলক্ষে টানা সাত দিন রেড রোড যান চলাচল থেকে সম্পূর্ণ মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে মঞ্চ নির্মাণের কাজের জন্য এই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে শহরের অন্যতম প্রধান এই সড়কে যাতায়াতকারী মানুষের ভোগান্তি বেড়েছে।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একে সরকারি ‘দ্বিচারিতা’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, অতীতে যানজটের কারণ দেখিয়ে রেড রোডে মুসলিম সম্প্রদায়ের ইদের নামাজ পড়ার অনুমতি বাতিল করা হলেও, এখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখা রাজনৈতিক বৈষম্য। বিষয়টিকে তিনি সংকীর্ণ রাজনীতির প্রতিফলন বলে আখ্যা দিয়ে রাজ্যে ধর্মীয় বিভাজনের পরিবেশ তৈরির অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্য রাজনীতিতে ধর্মীয় বিতর্ক নতুন করে দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *