ভাতের পাতে কাঁচা পেঁয়াজ! অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ?

ভাত, রুটি কিংবা ফাস্ট ফুডের সঙ্গে কাঁচা পিঁয়াজ খাওয়া ভোজনরসিকদের কাছে একটি পরিচিত অভ্যাস হলেও চিকিৎসকরা নিয়মিত অতিরিক্ত কাঁচা পিঁয়াজ খাওয়ার বিষয়ে সতর্ক করছেন। চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসের ফলে শরীরে হজমজনিত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরির সম্ভাবনা থাকে। বিশেষ করে যাঁরা নিয়মিত বিভিন্ন রোগের ওষুধ সেবন করছেন, তাঁদের ক্ষেত্রে কাঁচা পিঁয়াজ খাওয়ার অভ্যাসটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কাঁচা পিঁয়াজে উপস্থিত ‘ফ্রুক্টান’ নামক কার্বোহাইড্রেট অনেকের জন্য হজম করা কঠিন, যা পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া এবং আইবিএস (IBS) রোগীদের সমস্যা বাড়িয়ে দেয়। এছাড়া খাদ্যনালীর পেশী শিথিল করে দেওয়ার ফলে এটি বুক জ্বালাপোড়া বা অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। পিঁয়াজে থাকা ‘টাইরামিন’ মাইগ্রেন রোগীদের মাথাব্যথা বাড়িয়ে দেয় এবং অনেকের ক্ষেত্রে এটি ত্বকে চুলকানি বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জিজনিত সমস্যা সৃষ্টি করে।

ওষুধের কার্যকারিতার ওপর কাঁচা পিঁয়াজের প্রভাব নিয়ে চিকিৎসকরা বিশেষভাবে সাবধান করেছেন। রক্ত পাতলা করার বৈশিষ্ট্য থাকায় এটি ডায়াবেটিসের ওষুধের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে। অতিরিক্ত কাঁচা পিঁয়াজ সেবনে মুখে দীর্ঘস্থায়ী দুর্গন্ধ, মাড়িতে জ্বালাপোড়া এবং দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়। তাই শরীরের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *