বাজেটে ‘মাস্টারস্ট্রোক’, নতুন রূপে সেজে উঠছে ফলতা!

ফলতাকে ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার ঘোষণা রাজ্য বাজেটে

কলকাতা: এবারের রাজ্য বাজেটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকাকে ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার মেগা পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এই লক্ষ্য পূরণে বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পরিকাঠামোগত এই ব্যাপক উন্নয়নের মাধ্যমে ফলতার সামগ্রিক চিত্র বদলে ফেলার উদ্যোগ নিয়েছে রাজ্য।

এই পরিকল্পনার প্রথম পর্যায়ে ফলতার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। এর আওতায় ফলতা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি ও মায়েদের চিকিৎসার সুবিধার্থে জরুরি পরিষেবা চালু করা হবে। পাশাপাশি, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ফলতায় একটি নতুন ফায়ার স্টেশন বা দমকল কেন্দ্র নির্মাণের প্রস্তাবও এবারের বাজেটে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *