তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা, বড় পদ পেলেন ফিরহাদ-ঋতব্রতরা!
June 23, 2026
কলকাতা: সর্বভারতীয় স্তরে দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই কমিটিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সচন্দি সাহা, রথীন ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ মোট ১০ জন হেভিওয়েট নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলের শীর্ষ দায়িত্বে বড় রদবদল ঘটিয়ে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে দলের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নতুন কমিটিতে দলের পুরনো ও বিশ্বস্ত নেতাদের ওপরই পুনরায় আস্থা বজায় রেখেছে ঘাসফুল শিবির।