নেত্রীর ডেরায় ৪ কোটির সোনা, সব্যসাচী ঘনিষ্ঠ টিনার বাড়িতে মিলল স্বর্ণখনি!

নদীয়া জেলার তেহট্টে সোমবার গভীর রাতে তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে এই ম্যারাথন তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে ঘটনার মূল উৎসের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

তোলাবাজি ও বেআইনি সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেপ্তার হওয়া সব্যসাচী দত্তের জেরা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সব্যসাচী তাঁর প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠ বৃত্তের লোকেদের কালো টাকা সোনাতে রূপান্তর করতে সাহায্য করতেন। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাংকের লকার থেকে সাড়ে ৩ কেজি সোনা এবং একাধিক রসিদ উদ্ধার হয়েছিল। এই দুর্নীতির নেপথ্যে একটি সুসংগঠিত চক্র রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সব্যসাচীর ঘনিষ্ঠ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের ওপরও এখন পুলিশ কড়া নজর রাখছে এবং তদন্তের পরিধি আরও বিস্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *