উচ্ছেদ হওয়া হকারদের পাশে সিপিআইএম, হাবড়ার পর এবার কোন পথে বামেরা!

রেলের জমিতে উচ্ছেদের জেরে কর্মহীন হয়ে পড়া হকার ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে উত্তর ২৪ পরগনার হাবড়ায় ‘কমিউনিটি কিচেন’ বা সামাজিক রান্নাঘর চালু করেছে সিপিআইএম। করোনা মহামারীর পর আবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো, যার মাধ্যমে হঠাৎ উপার্জনের পথ হারানো পরিবারগুলোর অন্নসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী, হাবড়ার পাশাপাশি দমদমেও একই ধরণের ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে দলের।

রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট পুনর্বাসন ছাড়াই হঠাৎ উচ্ছেদ অভিযানের অভিযোগ তুলেছে দলটি। তাদের দাবি, কোথাও মাত্র ৭ থেকে ১৫ দিনের নোটিশে বুলডোজার ও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যা হাজার হাজার পরিবারকে আর্থিক ও সামাজিক সংকটে ফেলেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সিপিআইএম শিয়ালদা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *