মেসিকে জড়িয়ে বিতর্ক, অদিতির বাড়িতে সিআইডি! কী সম্পর্ক অভিষেকের সঙ্গে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন কালীঘাটের ২৯ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে হানা দিয়েছে সিআইডি। মহিলা আধিকারিক-সহ ৮-১০ জনের একটি তদন্তকারী দল এই ঠিকানায় বসবাসকারী অদিতি গায়েনের খোঁজে সেখানে পৌঁছান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার পর্বে ডিজে বাজানো সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্য এবং বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তের সূত্র ধরেই সিআইডি এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে।

তদন্তকারী আধিকারিকরা প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে অদিতি গায়েনকে জিজ্ঞাসাবাদ করেন। অদিতি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ এবং অনলাইন প্রচারের ডিজিটাল দিকগুলো পরিচালনা করেন। সিআইডি মূলত নির্বাচনী প্রচার পর্বে অভিষেকের হয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। উল্লেখ্য, অদিতি গায়েন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রীনা গায়েনের কন্যা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসতুতো বোন। দলের ডিজিটাল রণকৌশল পরিচালনায় যুক্ত থাকার পাশাপাশি তিনি শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন হিসেবে পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *