বাঙালি আবেগ ছুঁয়ে প্রধানমন্ত্রীর মেগা সফর, কী বার্তা দিলেন মোদী!

দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ ও ২১ জুন রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরের প্রাক্কালে নিজের এক্স হ্যান্ডলে বাংলায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃষি ও প্রতিরক্ষা খাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হবে এই সফরে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এবং আন্তর্জাতিক যোগ দিবসের মতো বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

সফরের প্রথম দিন ২০ জুন হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী পিএম-কিসান প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এছাড়া প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনসহ বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ প্রকল্পের সূচনা হবে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ— আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়— আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *