অপরাধের আগে চারবার ভাবতে হবে! রাজ্যে আসছে নজিরবিহীন কড়া আইন
June 20, 2026
হাওড়া ও ফলতায় সাম্প্রতিক অশান্তির ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অশান্তির সুযোগ নিয়ে যারা রাজ্যে দেশবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সরকার খুব শীঘ্রই একটি নজিরবিহীন ও কঠোর আইন আনতে চলেছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। চলতি বাজেট অধিবেশনেই এই নতুন আইন আনার কথা ঘোষণা করে তিনি অপরাধীদের উদ্দেশ্যে বলেন, এমন কঠোর নিয়ম আনা হচ্ছে যাতে কোনো অপরাধ করার আগে অপরাধীদের বারবার চিন্তা করতে হয়।