এবার দল থেকে সাসপেন্ড ভিক্টর, বিতর্ক কি তবে শেষ হওয়ার নয়!

দলবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কংগ্রেস থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে উত্তর দিনাজপুরের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারসহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার বিরূপ মন্তব্যের জেরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এই পদক্ষেপ নিয়েছে হাতশিবির। এর আগে শোকজ করা হলেও সন্তোষজনক জবাব না মেলায় দলীয় সংবিধানের অবমাননার দায়ে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

রাজনৈতিক সংকটের পাশাপাশি ভিক্টরের বিরুদ্ধে রয়েছে পারিবারিক নির্যাতনের গুরুতর অভিযোগ। গত ফেব্রুয়ারি মাসে তাঁর স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী ভিক্টর ও তাঁর মায়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, পণের দাবি এবং অর্থ পাচারের মতো সুনির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করেন। ব্যক্তিগত জীবনের এই বিতর্ক এবং রাজনৈতিক মহলে দলবিরোধী অবস্থানের জেরে সৃষ্ট এই পরিস্থিতিতে ভিক্টরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা, যা ওই এলাকায় দলের সাংগঠনিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *