সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে উধাও ৫৬ লক্ষ, এক বছর পর জালে মূল অভিযুক্ত!
June 27, 2026
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রায় এক বছর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল আসামের রাঙাজল এলাকায় অভিযান চালিয়ে মোকুলেশর রেজা নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে।
প্রায় এক বছর আগে সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা মোটা অঙ্কের টাকা সরিয়ে নিয়েছিল। ঘটনার পরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে অভিযুক্তের নাগাল পেয়েছে পুলিশ। বর্তমানে ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কি না এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।