ধর্মান্তরিতদের ওবিসি সুবিধা নেই, স্ট্যালিন সরকারের বড় পরাজয়!

ধর্মান্তরিত মুসলিমদের ওবিসি সুবিধা নয়, জানাল মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই: অনগ্রসর হিন্দু জাতি থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিরা ওবিসি (OBC) সংরক্ষণের সুবিধা পাবেন না বলে রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তি কেবল ‘মুসলিম’ হিসেবেই গণ্য হবেন। তাঁকে কোনোভাবেই ‘পিছিয়ে পড়া মুসলিম’ হিসেবে ওবিসি সংরক্ষণের আওতাভুক্ত করা যাবে না। আদালত স্পষ্ট করেছে, ধর্মান্তরিত মুসলিমদের অনগ্রসর তালিকাভুক্ত করা অসাংবিধানিক।

তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকারের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির সামাজিক মর্যাদার মানদণ্ড পরিবর্তিত হয়ে যায়, তাই ধর্মান্তরিত ব্যক্তিদের অনগ্রসর মুসলিম হিসেবে বিশেষ সুবিধা প্রদানের দাবি গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের এই রায়ের ফলে তামিলনাড়ু সরকারের বর্তমান সংরক্ষণ নীতি নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *