তারাতলা বিপর্যয়ে ঝরল দুই প্রাণ, শোকে স্তব্ধ ভাটপাড়া!

কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভাটপাড়ার দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদের নাম কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক। কৃষ্ণ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপ্পুর মৃত্যু হয়। ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা এই দুই যুবক সংসারের হাল ধরতে সেখানে কাজ করতে গিয়েছিলেন।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। জানা গেছে, ঝুঁকি থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ায় গোডাউনের ছাদ ও লোহার কাঠামো ভেঙে পড়ে এবং শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, নিহতদের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দল থেকে পদত্যাগ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *