কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হলো তৃণমূল কর্মীকে, ক্ষোভে ফুঁসছে এলাকা!

কোচবিহারের ঘুঘুমারি বাজারে শনিবার দুপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ওই কর্মীর নাম ফজলু হক, যিনি স্থানীয় ঘুঘুমারি অঞ্চলের তৃণমূল সভাপতি দীপক দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে। বিধানসভা ভোট পরবর্তী সময়ে এলাকায় রাজনৈতিক উত্তাপের আবহে প্রকাশ্যে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই ফজলু হক ধর্মের ভিত্তিতে এলাকার একাংশ মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ ও বিভিন্নভাবে ক্ষতির হুমকি দিচ্ছিলেন। এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সেই আক্রোশ থেকেই শনিবার দুপুরে ওই তৃণমূল কর্মীকে ধরে ফেলে যুবকদের একটি দল এবং তাঁকে কোমরে দড়ি বেঁধে বাজারের মধ্যে ঘোরানো হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে কি না, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *