কলকাতায় রেকর্ড বজ্রপাত! মাত্র ২ ঘণ্টায় ৩৭৭ বার বাজ, কেন এমন ভয়ঙ্কর রূপ প্রকৃতির?

কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে ব্যাপক বজ্রপাত ঘটেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ৩টে ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় ৩৭৭টিরও বেশি বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। টানা কয়েক ঘণ্টার এই দুর্যোগে শহরে ৮৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল থাকায় বর্ষাকালের সাধারণ বৈশিষ্ট্যের বাইরে গিয়ে বজ্রগর্ভ ‘কিউমুলোনিম্বাস’ মেঘের সৃষ্টি হয়েছে। হাওড়া থেকে খিদিরপুর পর্যন্ত ২০-২৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অত্যন্ত দ্রুত গতিতে এই মেঘের স্তম্ভ তৈরি হয়েছিল। এই দুর্যোগের রেশ কাটতে না কাটতেই আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনার জন্য কমলা সতর্কতা জারি করেছে। আকাশ কালো হলে বা বাজ পড়লে দ্রুত কংক্রিটের সুরক্ষিত ছাদের নিচে আশ্রয় নেওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *