তারাতলায় গুদাম ধসে ১১ জনের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া দেশজুড়ে!

কলকাতার তারাতলায় একটি গুদামের ছাদ ধসে পড়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকার্য জারি রয়েছে।

নিজের ‘এক্স’ (X) হ্যান্ডলে রাষ্ট্রপতি শোকবার্তায় জানিয়েছেন, কলকাতার এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি শোকস্তব্ধ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *