তারাতলা দুর্ঘটনার পর শোকের ছায়া, ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে দেহ!
June 25, 2026
কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ঘটা ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাতেই এসএসকেএম (SSKM) হাসপাতালের পুলিশ মর্গে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং বৃহস্পতিবার বাকি ৬ জনের ময়নাতদন্তের কাজ চলছে। মৃতদের মধ্যে রয়েছেন মুঙ্গেরের ঘি কুমার, একবালপুরের আসগর হুসেন, বাসন্তীর সাহিল সর্দার, গার্ডেনরিচের হাসান ইমাম, ধানবাদের গণেশ কালান্দি এবং রানিগঞ্জের নবীন সিংহ।
এসএসকেএম হাসপাতালের মর্গে আজ সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিকেলের মধ্যে সমস্ত দেহ ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।