নিট বিতর্কে দেশজুড়ে উত্তাল আন্দোলন, ৩ দাবিতে পথে নামলেন রাহুল!

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে পথে নামছে কংগ্রেস, ৩০ জুন থেকে দেশজুড়ে ‘ছাত্র কী গুঞ্জ’ আন্দোলন

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের ডাক দিল কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ছাত্র কী গুঞ্জ’ নামের এই মেগা কর্মসূচি আগামী ৩০ জুন থেকে শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। কলকাতার পাশাপাশি দেশের মোট ২৮টি শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন-এর চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনেট জানান, আগামী ৯ আগস্ট দিল্লিতে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে, যেখানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং মুখপাত্র মিতা চক্রবর্তী।

এই আন্দোলনের মাধ্যমে কংগ্রেস মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। যার মধ্যে রয়েছে প্রশ্নফাঁস ও দুর্নীতির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা এবং বার্ষিক নিয়োগ ও পরীক্ষার নির্দিষ্ট ক্যালেন্ডার প্রকাশ। এছাড়া, নিট কেলেঙ্কারি ও মানসিক অবসাদে প্রাণ হারানো পরীক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন সুপ্রিয়া শ্রীনেট। তিনি জানিয়েছেন, কংগ্রেসের এই দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোও সরাসরি অংশ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *