প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল, এবার পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ!

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে জোরপূর্বক জমি ও বাড়ি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এই জালিয়াতির মামলায় অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং জামাইকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর উত্তর থানা থেকে প্রাক্তন এই বিধায়ককে তলব করা হয়েছে।

বিধাননগরের এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে প্রগতি ময়দান থানা এলাকায় ওই ব্যবসায়ীর মালিকানাধীন একটি মূল্যবান জমি ও বাড়ি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে দখল করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হলেও, তদন্ত প্রক্রিয়া সহজতর করতে কলকাতা পুলিশ বর্তমানে মামলাটি বিধাননগর উত্তর থানায় হস্তান্তর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *