ইউক্রেনে সেনা পাঠাবেন না ট্রাম্প!
রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নজরদারির জন্য ভারত ও সৌদি আরবের সৈন্যদের শান্তিদূত হিসেবে ইউক্রেনে পাঠানোর একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত ২৩ জুন প্রকাশিত ‘রিজিম চেঞ্জ’ নামক একটি বই থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
বইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জানুয়ারি ট্রাম্পের বিশেষ দূত লেফটেন্যান্ট জেনারেল (অব.) কিথ কেলগের আহ্বানে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই পরিকল্পনা উত্থাপিত হয়। ন্যাটোর সদস্য বা ইউরোপীয় দেশগুলোর সৈন্য ইউক্রেনে মোতায়েন করা ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন আশঙ্কায় ভ্যান্স বিকল্প হিসেবে ভারত ও সৌদি আরবকে বেছে নেওয়ার কথা বলেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দেন যে, ভারতের মতো ঘনিষ্ঠ মিত্র দেশ এমন কোনো আত্মঘাতী পদক্ষেপে জড়াতে পারে না। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের ওপর কোনো আন্তর্জাতিক সামরিক চাপ তৈরি হয়নি।