মেসির মাঠে ঢোকার দুঃসাহস! জুঁইকে ১০ কোটির আইনি নোটিশ দিলেন শতদ্রু

কলকাতায় মেসির ইভেন্টে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ: জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির আইনি নোটিশ

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পর এবার তাঁর প্রাক্তন ভ্রাতৃবধূ তথা স্বরূপ বিশ্বাসের প্রাক্তন স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। গত ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত লিওনেল মেসির ইভেন্টে বিনা অনুমতিতে স্টেডিয়ামের মাঠে প্রবেশের অভিযোগে জুঁই বিশ্বাসের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তর অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ওই মেগা ইভেন্টের দিন কোনো রকম পূর্বানুমতি ছাড়াই জুঁই বিশ্বাস বেআইনিভাবে স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেছিলেন। এই অনধিকার প্রবেশের জেরেই ইভেন্ট আয়োজক আর্থিক ক্ষতিপূরণ দাবি করে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *