হাসপাতালে ‘শিশু মঙ্গল’-এর নামে তোলাবাজি, বিপাকে উদয়ন গুহ!

ছ’দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বুধবার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আগামী ২৯ জুন পর্যন্ত পাঁচ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, দিনহাটা হাসপাতালে ‘চাইল্ড কেয়ার ইউনিট’ তৈরির নামে ‘শিশু মঙ্গল সমিতি’ গঠন করে ব্যাপক তোলাবাজির অভিযোগে নতুন একটি মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নতুন এই মামলায় তদন্তের প্রয়োজনে পুলিশ পুনরায় উদয়ন গুহকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল। তবে প্রাক্তন মন্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় বিচারক পুলিশের সেই আবেদন খারিজ করে তাঁকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *