ট্রেন লেট? জেনে নিন বিনামূল্যে খাবার ও ফুল রিফান্ড পাওয়ার গোপন নিয়ম!

ভারতীয় রেলে যাতায়াতের সময় ট্রেন দেরিতে চললে যাত্রীদের জন্য নির্দিষ্ট কিছু সুবিধা পাওয়ার নিয়ম রয়েছে, যা সম্পর্কে অনেকেই সচেতন নন। আইআরসিটিসি (IRCTC)-র নিয়ম অনুযায়ী, রাজধানী, শতাব্দী বা দুরন্ত এক্সপ্রেসে যাতায়াতকারী কোনো যাত্রী যদি দেখেন ট্রেনটি ২ ঘণ্টা বা তার বেশি দেরিতে চলছে, তবে তিনি বিনামূল্যে চা-জলখাবার কিংবা দুপুরের বা রাতের খাবার পাওয়ার অধিকারী। যাত্রার সময় ও ট্রেন দেরিতে চলার পরিস্থিতির ওপর ভিত্তি করে আইআরসিটিসি এই খাবারের মেনু নির্ধারণ করে থাকে।

ট্রেন ৩ ঘণ্টার বেশি দেরিতে চললে বা ট্রেনের রুট পরিবর্তন করা হলে যাত্রীদের টিকিট বাতিল করে সম্পূর্ণ টাকা ফেরত (ফুল রিফান্ড) পাওয়ার সুবিধাও রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম বা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে কাটা টিকিট অনলাইনে বাতিল করলে টাকা সরাসরি মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। তবে রেলওয়ের কাউন্টার থেকে কেনা টিকেটের ক্ষেত্রে যাত্রীকে সশরীরে স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট জমা দিয়ে রিফান্ড সংগ্রহ করতে হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *