মানুষের রাজত্ব কি শেষ? মাত্র ৪ বছরেই বিশ্ব দখল করবে AI!

প্রখ্যাত মার্কিন শিল্পপতি এলন মাস্ক দাবি করেছেন যে, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) পৃথিবীর সমস্ত মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে। তিনি জানান, বর্তমানে মানুষের তুলনায় এআই-এর বিকাশের হার অনেক বেশি। মাস্কের দেওয়া রূপরেখা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে মানুষের মতো চিন্তা করতে সক্ষম ‘এজিআই’ (AGI) তৈরি হবে, ২০২৭ সালের মধ্যে এআই সাধারণ মানুষের চেয়ে অধিক বুদ্ধিমান হয়ে উঠবে এবং ২০৩০ থেকে ২০৩১ সালের মধ্যে এটি ‘আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স’ বা এএসআই (ASI)-এ পরিণত হবে।

এই প্রযুক্তিগত বিপ্লবের ফলে উৎপাদন, পরিবহণ ও নির্মাণসহ কঠিন শারীরিক পরিশ্রমের কাজগুলো ভবিষ্যতে এআই চালিত যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় অনেকাংশে কমিয়ে আনবে। মাস্কের মতে, এই পরিবর্তনের মূল সারথী হবে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’, যা কারখানার বিপজ্জনক ও একঘেয়ে কাজগুলো করবে। বর্তমানে ওপেন এআই, গুগল, মেটা এবং মাস্কের নিজস্ব প্রতিষ্ঠান এক্সএআই (xAI) এই প্রযুক্তির উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *