৫০ বছর পর এনসিআরটির পাঠ্যবইয়ে জরুরি অবস্থা, গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ!

১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে প্রথমবার এনসিইআরটি-র নবম শ্রেণির পাঠ্যবইয়ে এই বিতর্কিত অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষানীতির আওতায় সমাজবিজ্ঞানের ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি’ বইটিতে জরুরি অবস্থাকে ‘গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতদিন বিষয়টি কেবল দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে থাকলেও, এখন থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরাও দেশের ইতিহাসের এই সংকটময় অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পাবে।

নতুন পাঠ্যবইটিতে সত্তরের দশকের বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও সরকারের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে তৈরি হওয়া জনরোষ এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে হওয়া গণ আন্দোলনের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেই সময় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব, সংবাদপত্রের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপের বিষয়টিও বিস্তারিত আলোচনা করা হয়েছে। জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে বিষয়টিকে সংবিধানের ওপর আঘাত ও বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *