দলের লোক হলেও রেয়াত নয়! ভয় ও হুমকি দেওয়ার অভিযোগে সাসপেন্ড বিজেপি কর্মী

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি কর্মীকে শোকজ ও সাময়িক বরখাস্ত

দলের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলাভঙ্গ ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল রাজ্য বিজেপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলকাতার চেতলার বাসিন্দা তারক বন্দ্যোপাধ্যায়কে সাময়িকভাবে বরখাস্ত করেছে রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। পাশাপাশি, দলবিরোধী কাজ এবং ভয় দেখানোর সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে শৃঙ্খলারক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছেন।

অভিযুক্ত তারক বন্দ্যোপাধ্যায় মূলত নিউ আলিপুর এলাকায় রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে নির্বাচনের পর এলাকায় ভয়ভীতি প্রদর্শন, দলীয় কর্মীদের হুমকি দেওয়া এবং শারীরিক হেনস্তা করার গুরুতর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তাঁঁকে সাত দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হয়েছে। দলের দাবি, স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এবং নিচুতলার কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *