শুনানির ডাক নেই, ফের নথিপত্র হাতে ভিড় ‘ডিলিট’ ভোটারদের!

ভোটার তালিকায় নাম তোলার দাবিতে মুর্শিদাবাদের বহরমপুরে জেলাশাসকের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন কয়েক হাজার ‘ডিলিট’ বা তালিকাচ্যুত ভোটার। অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেও দীর্ঘ সময় ধরে শুনানির ডাক না পাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন এই ব্যক্তিরা। নির্বাচন কমিশনের কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা না থাকা সত্ত্বেও নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে এসে পুনরায় নথিপত্র জমা দিচ্ছেন তাঁরা।

জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার পর মুর্শিদাবাদ জেলায় মোট ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই বাতিল ভোটারদের বড় একটি অংশ ট্রাইব্যুনালে অনলাইন আবেদন করলেও সিংহভাগের ক্ষেত্রে এখনো কোনো সুরাহা হয়নি। মূলত নাগরিক সুবিধা ও রেশন পাওয়ার অধিকার হারানোর আতঙ্কে সাধারণ মানুষ সরকারি দপ্তরে ভিড় করছেন। প্রশাসনিক স্তরে এখনো পর্যন্ত কমিশন থেকে কোনো নতুন গাইডলাইন না এলেও, সাধারণ মানুষের হয়রানি ও ক্ষোভের কারণে আপাতত জমা পড়া নথিপত্র গ্রহণ করছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *