শিক্ষকদের জন্য সুখবর! মাসিক পারিশ্রমিক বাড়ালেন অর্থমন্ত্রী

রাজ্যের ভোকেশনাল শিক্ষক এবং কলেজস্তরের স্টেট এইডেড কলেজ টিচার্স (SACT)-দের জন্য মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অর্থমন্ত্রী জানান, ভোকেশনাল ও SACT শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তাঁদের প্রতি সুবিচার করতেই এই পারিশ্রমিক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন অর্থমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ২০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জানান, সরকারি কর্মীদের ক্ষোভের কথা মাথায় রেখেই সরকার এই সাহসী পদক্ষেপ নিয়েছে। এছাড়া রাজ্যের নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ এবং পূর্ববর্তী সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পার্থক্যের কথা উল্লেখ করে তিনি জানান, অন্নপূর্ণা যোজনাটি প্রয়োজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। রাজ্যের বিকাশ এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *