রেলে বিনা টিকিটে ভ্রমণ? এবার শাস্তিতে বড় চমক!

রেলে টিকিট ফাঁকি দেওয়া রোধ এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ‘জনবিশ্বাস বিধি ২০২৬’ অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে রেল কর্তৃপক্ষ, যা আজ থেকেই সারা দেশে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ভ্রমণের জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া, অন্যের টিকিটে যাত্রা করলে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। রেলের রাজস্ব ক্ষতি কমানো এবং অননুমোদিত ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর আওতায় ট্রেনে অবৈধ হকারি করলে ২ হাজার টাকা এবং পুরুষ যাত্রীদের জন্য সংরক্ষিত লেডিস কামরায় অনধিকার প্রবেশ করলে আড়াই হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া ট্রেনে ধূমপানের জন্য ২ হাজার টাকা, থুতু ফেলা বা মদ্যপানের মতো বিশৃঙ্খলার জন্য ১ হাজার টাকা এবং বিপজ্জনক সামগ্রী বহনের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। বিশৃঙ্খল আচরণ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে কিংবা কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *