মোথাবাড়িতে বিচারক হেনস্তা ও হামলা! ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

মালদহের মোথাবাড়ি কাণ্ডে বিচারক হেনস্তা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় তদন্তে বড় অগ্রগতি অর্জন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার এই ঘটনায় আরও দুটি মামলায় বিশেষ এনআইএ আদালতে মোট ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীর ওপর হামলা, কর্তব্য পালনে বাধা দান এবং বেআইনিভাবে আটকে রাখার মতো ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, দুটি মামলার মধ্যে একটিতে ২২ জন এবং অন্যটিতে ১ জন অভিযুক্তের নাম রয়েছে, যার মধ্যে যথাক্রমে ৫৪ পাতা ও ১১ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে চলতি মাসের শুরুতে ৪টি মামলায় ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল এনআইএ। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬টি মামলার চার্জশিট পেশ করা হলো। উল্লেখ্য, মালদহের কালিয়াচকে এসআইআর (SIR) চলাকালীন বিডিও অফিসের ভেতর বিচারকদের আটকে রাখা, তাঁদের গাড়িতে হামলা এবং জাতীয় সড়ক অবরোধের ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ায় সংস্থাটি তদন্তভার গ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *