ভুয়ো এসসি-এসটি সার্টিফিকেট নিলেই সরাসরি জেল!

বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভুয়ো তপশিলি জাতি (এসসি) ও উপজাতি (এসটি) শংসাপত্র নিয়ে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ধরনের অবৈধ শংসাপত্র দিয়েছেন এবং যারা তা নিয়েছেন, উভয়কেই আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে। পূর্বতন সরকারের আমলে হাজার হাজার ভুয়ো শংসাপত্র বিলি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে এ বিষয়ে দপ্তরে তদন্ত চলছে এবং এই জালিয়াতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি, জঙ্গলমহলের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন খাতে ১২০০ কোটি টাকা বরাদ্দ এবং আদিবাসী এলাকার উন্নয়নের জন্য অতিরিক্ত ৩৫০ কোটি টাকা প্রদান। এছাড়া ‘জয় জোহার’ ভাতা ৫০০ টাকা বৃদ্ধি এবং আদিবাসী হোস্টেলে থাকা পড়ুয়াদের খাদ্যভাতা বাড়িয়ে ৩৩০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এসসি-এসটি শংসাপত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান ও নতুন উন্নয়ন প্রকল্পগুলো রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *