পারিবারিক বিবাদের রক্তক্ষয়ী পরিণতি, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের!

মালদায় পারিবারিক বিবাদে পিসার ছুরিকাঘাতে নিহত যুবক

মালদার মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় পারিবারিক বিবাদের জেরে পিসার ছুরিকাঘাতে শেখ রবিউল (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পিসা আলতাফ মোমিন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে রবিউলের বৌদি সালমার বাগবিতণ্ডা হয়। এ সময় আলতাফ সালমা ও তাঁর মা আকলিমাকে মারধর করেন। ঘটনার প্রতিবাদ করতে গেলে আলতাফ ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলের ওপর এলোপাথাড়ি হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *