অরুণাচলে ভারতের জমি দখল করছে চিন! আদিবাসীদের চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল

অরুণাচল প্রদেশে ভারতের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ ও জমি দখলের অভিযোগ তুলেছে স্থানীয় আদিবাসী সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’। সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে দাবি করা হয়েছে, গত ছয় বছর ধরে চিনা সেনাবাহিনী তাদের বিস্তর জমি দখল করেছে এবং সীমান্ত এলাকায় ক্যাম্প তৈরির মতো সন্দেহজনক কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে ২০২০ সাল থেকে এই আগ্রাসন আরও বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। অরুণাচলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মামা নাটুং জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে, যারা সরেজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখবে। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী আদিবাসী সংগঠনের এই দাবি ভিত্তিহীন ও অসত্য বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। সেনার দাবি, চিনা বাহিনী অরুণাচলের ভেতরে প্রবেশ করে জমি দখল বা ক্যাম্প তৈরির কোনো ঘটনা ঘটায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *