মা হচ্ছেন সামান্থা, ডিসেম্বর মাসেই আসছে সুখবর!
২০২৫ সালের ডিসেম্বরে ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। বিয়ের মাত্র ছ’মাসের মাথায় এই তারকা দম্পতির সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে এসেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির প্রচারের সময় সামান্থার বেবি বাম্প নজরে এলে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছবির পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ছবির সাফল্যের পাশাপাশি সামান্থার মাতৃত্বের খবর তাঁদের আনন্দকে দ্বিগুণ করেছে। যদিও তারকা দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো ঘোষণা দেননি, তবু পরিচালক ও ঘনিষ্ঠমহলের তথ্যে সিলমোহর পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।