বিয়ের আগেই ভয়ঙ্কর পরিণতি! প্রেমিককে নিয়ে হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দিল যুবতী!
বিয়ের জন্য ১৭ কোটি টাকা খরচ করে রাজস্থানের উদয়পুর প্যালেস বুক করার পরই নিজের বাগদত্তার হাতে খুন হতে হয়েছে পুণের এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে বছর ছাব্বিশের কেতন আগরওয়ালকে। গত ১৮ জুন লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যুর তত্ত্ব খাড়া করলেও, পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে প্রেমিকের সহায়তায় কেতনকে ৪০০ ফুট গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছেন হবু স্ত্রী সিয়া গোয়েল। এই ঘটনায় অভিযুক্ত সিয়া এবং তার প্রেমিক চেতন বাবুলাল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে জানা যায়, কর্মসূত্রে আলাপ হওয়া সিয়া ও চেতনের প্রেমের সম্পর্ক ছিল, যা তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এর আগেও ১৪ জুন লোহাগড় দুর্গে কেতনকে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন সিয়া, কিন্তু সে যাত্রায় কেতন বেঁচে যান। ঘটনার দিন সিসিটিভি ফুটেজ ও জেরা থেকে খুনের রহস্য উন্মোচিত হয়। গ্রেফতারের পর ধৃত দুজনকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।