মমতার অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের অন্দরেই আইনি লড়াইয়ের পথে কাকলি-পুত্রের!

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের চিকিৎসক পুত্র ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দলীয় অন্দরে তাঁর বিরুদ্ধে ছড়ানো ভিত্তিহীন মন্তব্য ও কুৎসার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রাক্তন বিধায়ক সোনালী গুহর কাছে এই নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী পূজা শুক্লা।

বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের অভিযোগ, বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট চেয়েছেন বলে তাঁর নামে যে রটনা করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি, প্রাক্তন বিধায়ক সোনালী গুহর করা ব্যক্তিগত আক্রমণ ও মদ্যপানের অভিযোগকেও তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। আইনি নোটিশের মাধ্যমে অভিযুক্ত নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হলে মানহানির মামলাসহ কঠোর আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *