ভ্রমণ হবে কি এবার সাধ্যের বাইরে, আকাশছোঁয়া ভাড়ায় চিন্তায় পর্যটকরা!

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের কারণে বিমানের টিকিটের দাম বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে কনসাল্টিং ফার্ম ম্যাকিঞ্জি। আসন্ন ছুটির মরসুমে বিমান যাত্রীদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। মূলত এশীয় ও উপসাগরীয় দেশগুলোর রিফাইনারিগুলোতে জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিমানের টিকিটের মূল্যের প্রায় ৩০ শতাংশ নির্ভর করে জ্বালানি খরচের ওপর। ম্যাকিঞ্জি-র তথ্য অনুযায়ী, জ্বালানির দাম বাড়লে টিকিটের মূল্য ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া অপরিশোধিত তেল ও ব্যবহারযোগ্য জ্বালানির মূল্যের পার্থক্য বা ‘ক্র্যাক স্প্রেড’ ২০২৬ সালের মধ্যে ব্যারেলে ৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রিফাইনারিগুলোতে উৎপাদন বাড়ানোর সুযোগ সীমিত হওয়ায় এবং বিশ্বজুড়ে তেল সরবরাহের চেইন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই চড়া দাম থেকে যাত্রীদের স্বস্তির সম্ভাবনা আপাতত কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *