ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে অভিষেক, বড় উদ্যোগ তৃণমূলের!

ভোট পরবর্তী হিংসার শিকার দলীয় নেতা-কর্মীদের আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে ফের ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন চালু করেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার শিকার হওয়া কর্মীদের দ্রুত আইনি পরামর্শ ও সবরকম সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো আইনি প্রক্রিয়া ও পরিস্থিতি পর্যবেক্ষণের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলের বর্ষীয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মূলত আক্রান্ত কর্মীরা যাতে সময়মতো আইনি পরামর্শ পান এবং প্রশাসনের সহযোগিতায় দ্রুত বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *