মোমো খাওয়ানোর নাম করে গাড়িতে তুলে যৌন হেনস্থা!

দিল্লিতে ২৪ বছর বয়সী এক তরুণীকে গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ‘বিকাশ’ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, মোমো খাওয়ানোর কথা বলে অভিযুক্ত তাঁকে নিজের গাড়িতে তুলে নির্জন পথের দিকে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করার পাশাপাশি গাড়ির ভেতরই শারীরিক সম্পর্কের জন্য জোরজবরদস্তি করা হয় বলে অভিযোগ।

তরুণীর ভাষ্যমতে, চলন্ত গাড়িতে অভিযুক্ত ব্যক্তি তাঁর মোবাইল ফোনে ঘটনার ভিডিও করার চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তরুণী তীব্র প্রতিবাদ করেন ও চিৎকার শুরু করলে অভিযুক্ত গাড়ি থামিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *