তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি! একনায়কতন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তোলপাড়

তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ‘আসল তৃণমূল’ হিসেবে নিজেদের দাবি পেশ করে পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দলের অধিকাংশ বিধায়ক, পুরসভার কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য ও সভাপতিরা তাদের সঙ্গেই রয়েছেন এবং দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তাদের পক্ষেই আছে। এই পরিস্থিতিতে অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন তিনি।

দলের বর্তমান নেতৃত্ব ও পরিচালনা ব্যবস্থার সমালোচনা করে ঋতব্রত অভিযোগ করেন, তৃণমূল একটি ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’তে পরিণত হয়েছে, যেখানে একনায়কতন্ত্র চলছে। তিনি অরূপ রায় ও জাভেদ আহমেদ খানের মতো প্রবীণ নেতাদের সমর্থনের কথা উল্লেখ করে বালির সিন্ডিকেট, কয়লা, ডলোমাইট ও গোরু পাচারের মতো দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। ঋতব্রতর দাবি, তাদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *