ভোটার তালিকা থেকে উধাও ২৭ লক্ষ নাম, সুপ্রিম কোর্টে বড় আইনি লড়াইয়ে অধীর!

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘নিবিড় সংশোধন’ বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় নামের বানান বা ঠিকানার সামান্য অসঙ্গতির অজুহাতে প্রায় ৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি তিনি আবেদনে তুলে ধরেছেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় সাধারণ মানুষ রেশন সুবিধা ও বার্ধক্য ভাতার মতো সরকারি জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে অধীর চৌধুরী জানিয়েছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত তথ্য দেখার জন্য একটি স্বচ্ছ ডিজিটাল পোর্টাল তৈরি, ট্রাইব্যুনালে দ্রুত মামলার নিষ্পত্তির জন্য পর্যাপ্ত বিচারক নিয়োগ এবং ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বর্তমান ধীরগতিতে মামলার নিষ্পত্তি চললে মুর্শিদাবাদের মতো জেলায় কাজ শেষ হতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *